‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনাকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে দুই মাসের আল্টিমেটাম চীফ হুইপের

  • প্রকাশের সময় : Oct 17, 2026 ইং
বরগুনাকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে দুই মাসের আল্টিমেটাম চীফ হুইপের ছবির ক্যাপশন: বরগুনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের চীফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনি।
ad728

বরগুনা প্রতিনিধি: বরগুনাকে চাঁদাবাজমুক্ত করা, আগামী দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল এবং অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। এ ক্ষেত্রে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

গত শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলার সাংবাদিকদের সঙ্গে বিকেল তিনটায় সার্কিট হাউসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চীফ হুইপ বলেন, বরগুনার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগিয়ে জেলার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা দূর করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জ্বালানি সংকট মোকাবিলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর উদ্যোগ প্রয়োজন। প্রতিহিংসার পরিবর্তে জনকল্যাণ ও এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। বরগুনার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন চীফ হুইপ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ষায় দুর্ভোগে বরগুনা: নদীভাঙন, জলাবদ্ধতা ও দুর্বল বেড়িবাঁধ

বর্ষায় দুর্ভোগে বরগুনা: নদীভাঙন, জলাবদ্ধতা ও দুর্বল বেড়িবাঁধ

ad300