ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মশালা বরগুনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্বের উদ্বোধন বরগুনায় জেলা এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত বরগুনায় ঈদুল আজহা উপলক্ষে অসহায়দের মাঝে জেলা পরিষদ কর্তৃক আর্থিক সহায়তা প্রদান বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলারসহ ১২ জেলে অপহৃত বরগুনায় বেরিবাঁধ নির্মাণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত বামনায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত পাথরঘাটায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বরগুনায় কমিউনিটি-ভিত্তিক ঘূর্ণিঝড় আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া বরগুনায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক হত্যা মামলার আসামি ধরতে গিয়ে আহত ৬ ডিবি পুলিশের সদস্য! বরগুনায় শিশু একাডেমিতে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ বরগুনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ২০ মে ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার শালী! বরগুনায় ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক কর্মশালা আমতলীতে জেলা পরিষদের বাণিজ্যিক জমির খাজনা নির্ধারণে মতবিনিময় সভা তালতলীতে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা দক্ষ নার্সিং হতে পারে জনশক্তিতে শক্ত অবস্থানে বাংলাদেশ: বরগুনায় নজরুল মোল্লা পাথরঘাটায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

বরগুনায় এক নারীকে মারধরে ‘স্মৃতিশক্তি হারানোর’ দাবি পরিবারের

  • প্রকাশের সময় : May 12, 2026 ইং
বরগুনায় এক নারীকে মারধরে ‘স্মৃতিশক্তি হারানোর’ দাবি পরিবারের ছবির ক্যাপশন: বরগুনায় এক নারীকে মারধরে ‘স্মৃতিশক্তি হারানোর’ দাবি পরিবারের
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনায় এক নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার কেওড়া বুনিয়া ইউনিয়নর ৮ নম্বর ওয়ার্ড এলাকায়।

ভুক্তভোগী পিয়ারা বেগম (৪৮) ওই এলাকার বাসিন্দা এবং মো. হামেদ মল্লিকের মেয়ে। তিনি একজন স্বামীহারা নারী।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে খোকন শিকদারের বাড়ির সামনে প্রকাশ্যে দিবালোকে পিয়ারা বেগমকে মারধর করেন জামাল মল্লিক নামে এক ব্যক্তি।

প্রত্যক্ষদর্শী মো. খোকন শিকদার বলেন, “হঠাৎ করেই জামাল মল্লিক পিয়ারা বেগমকে মারধর শুরু করে। তার চিৎকার শুনে আমি ও এলাকার লোকজন ঘর থেকে বের হয়ে রাস্তায় আসি। তখন দেখি জামাল মল্লিক লাঠি দিয়ে তাকে নির্মমভাবে মারধর করছে। পরে তাকে রাস্তায় ফেলে চলে যায়।”

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পিয়ারা বেগমকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগীর ছেলে রুহুল আমিন বলেন, “মায়ের মারধরের খবর শুনে হাসপাতালে গিয়ে দেখি মা আমাকে চিনতে পারছে না। তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মিথ্যা অপবাদ দিয়ে আমার মাকে মারধর করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নেব।”

অভিযুক্ত জামাল মল্লিকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পায়রা ও বিষখালী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ: চিফ হুইপ মনি

পায়রা ও বিষখালী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ: চিফ হুইপ মনি

ad300