‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনার তিন উপজেলায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : Sep 18, 2026 ইং
বরগুনার তিন উপজেলায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন: বরগুনার তিন উপজেলায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন
ad728

জীবাশ্ম জ্বালানিকে না, নবায়নযোগ্য জ্বালানি এখনই

সাইফ সোহেল, বিশেষ প্রতিনিধি: জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, জীবাশ্ম জ্বালানিতে নতুন অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে বরগুনার সদর, পাথরঘাটা ও তালতলী উপজেলায় একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬)- সকালে বরগুনা সদর রোড, পাথরঘাটার সোনালী বাজার এবং তালতলীর শুভসন্ধ্যা এলাকায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়। ‘গ্লোবাল উইক অব অ্যাকশন’ (Global Week of Action) কর্মসূচির অংশ হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও আসন্ন কপ সম্মেলনকে সামনে রেখে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

কর্মসূচিতে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, আলোর পথিক যুবক ক্লাব, বিডি ক্লিন ও সাইক্লিং কমিউনিটিসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের কর্মী-সমর্থকেরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক ও জলবায়ুগত ঝুঁকির কারণে উপকূলের মানুষের জীবন-জীবিকা ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। অথচ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা এবং এ খাতে অর্থায়ন অব্যাহত থাকায় জলবায়ু সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। তারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও নতুন প্রকল্পে অর্থায়ন কমিয়ে সৌর ও বায়ুবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে হবে। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষায় পর্যাপ্ত, কার্যকর ও ন্যায্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন। মানববন্ধন থেকে নতুন কোনো জীবাশ্ম জ্বালানি প্রকল্পে অর্থায়ন না করা, নবায়নযোগ্য জ্বালানি খাতকে অবিলম্বে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দ্রুত, ন্যায্য ও অর্থায়নকৃত জ্বালানি রূপান্তর বাস্তবায়নের দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, জ্বালানি রূপান্তর কেবল বিদ্যুৎ উৎপাদনের বিষয় নয়; এর সঙ্গে মানুষের জীবন-জীবিকা, পরিবেশ, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা সরাসরি জড়িত। তাই জ্বালানি নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের অধিকার ও স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

বরগুনা সদর রোডের মানববন্ধনে বক্তব্য দেন ধরার বরগুনা শাখার সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম নেছার, সদস্য সচিব মুশফিক আরিফ, কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, সমাজকর্মী আব্দুল মান্নান চুন্নু, বরগুনা টিআইবির অ্যাক্টিভ সিটিজেন গ্রুপের সমন্বয়ক অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম সোহেল, ধরা তালতলী উপজেলা সমন্বয়ক আরিফুর রহমান, ধরা পাথরঘাটা উপজেলা সমন্বয়ক শফিকুল ইসলাম খোকন, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় সভাপতি অলিউল্লাহ আল আমিন এবং আলোর পথিক যুবক ক্লাবের সভাপতি আতিকুর রহমান সাবুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে নীতিনির্ধারকদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মানববন্ধন চলাকালে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব, জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব এবং জলবায়ু ন্যায়বিচারের প্রয়োজনীয়তা তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হয়। পরে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া সংগঠনগুলোর প্রতিনিধিরা বলেন, উপকূলের মানুষের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই টেকসই জ্বালানি ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করে উন্নয়ন পরিকল্পনায় তাদের অধিকার ও বাস্তব চাহিদাকে গুরুত্ব দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বরগুনা জেলা স

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বরগুনা জেলা স

ad300