নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রায় ৪১ হাজার গ্রাম পুলিশ সদস্যের অংশগ্রহণে মহাসমাবেশটি বিশাল জনসমাবেশে পরিণত হয়। অনুষ্ঠানে আট বিভাগের নির্বাচিত শ্রেষ্ঠ আটজন গ্রাম পুলিশ সদস্যের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।
গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রকাশের সময় : Nov 7, 2026 ইং
ছবির ক্যাপশন: গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News