‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

তালতলীতে কার্ড বিতরণে অর্থ আদায়ে সচিবকে শোকজ!

  • প্রকাশের সময় : Oct 13, 2026 ইং
তালতলীতে কার্ড বিতরণে অর্থ আদায়ে সচিবকে শোকজ! ছবির ক্যাপশন: বরগুনার তালতলীতে ভিডব্লিউবি (VWB) কর্মসূচির কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে ছোটবগী ইউনিয়নের সচিব মো. খলিলুর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।
ad728

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে আদায়ের অভিযোগে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। গত রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার স্বাক্ষরিত নোটিশে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

নোটিশে উপকারভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগকে বেআইনি, ক্ষমতার অপব্যবহার ও সরকারি কর্মচারীদের আচরণবিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এর আগে গত ৮ অক্টোবর কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। সচিব খলিলুর রহমান টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে দাবি করেন, দু-একজনের কাছ থেকে টাকা নেওয়া হলেও পরে চেয়ারম্যানের নির্দেশে তা ফেরত দেওয়া হয়েছে। শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে খলিলুর রহমান নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দেওয়ার কথা জানিয়েছেন। ইউএনও অতীশ সরকার বলেন, জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেতাগীতে টিআর ও কাবিখার চাল নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাব

বেতাগীতে টিআর ও কাবিখার চাল নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাব

ad300