‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

বরগুনা খাদ্য গুদামে চাল বিতরনে অনিয়ামের অভিযোগ!

  • প্রকাশের সময় : Nov 8, 2026 ইং
বরগুনা খাদ্য গুদামে চাল বিতরনে অনিয়ামের অভিযোগ! ছবির ক্যাপশন: বরগুনায় ভিজিডি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চাল কম পাওয়ার দাবি উপকারভোগীদের
ad728

হাফিজ খান, বরগুনা থেকে: বরগুনা সদর উপজেলা ৩ নং ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদে ভিজিডি চাউল বিতরণের অনিয়মের অভিযোগ।উপকার ভোগিরা ৩০ কেজি চাউল না পেয়ে  ২৭/২৮ কেজি করে চাউল পেয়েছে।  ইউনিয়ন পরিষদের নিচে চাউলের বস্তা খুলে বিতরণ করার দৃশ্য দেখা যায়। ইউনিয়নে ১৯৬ জনের নামে দুই মাসের ভিজিডি চাউল বিতরণের জন্য খাদ্য গোডাউন থেকে ১১ টন,৭৬০ কেজি চাউল নেওয়ার কথা  রয়েছে। ভুক্তভোগীদের চাউল কম দেয়ার বিষয়টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সারোয়ারের কাছে জানতে চাইলে, তিনি বরগুনা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান কবিরের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, গোডাউন থেকে আমাকে সঠিকভাবে চাউল মেপে দেয়া হয় নাই।আমাদেরকে যেভাবে বস্তা দিয়েছে আমরাও সেভাবে বস্তা বিতরণ করেছি আমরা কোন বস্তা খুলিনি। এ বিষয়ে ৩ নং ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক বীথি রানী দেবনাথ বলেন,আমরা কোন বস্তা খুলি নি কাউকে কমও দেইনি।যদি কেউ কম পেয়ে থাকে তাহলে সে এসে ইউনিয়ন পরিষদে অভিযোগ করলে তাকে চাল দেওয়া হবে। তিনি বস্তা খুলে চাল দেয়ার কথা অস্বীকার করলেও বাস্তবে বস্তা খুলে চাল দেওয়া হয়েছে। অনিয়মের বিষয়ে বরগুনা সদর  এল এস ডি হাসান কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন,গোডাউন থেকে চাউল নেয়ার সময় আমি ছিলাম না , চাল বিতরণের সময়  হাসান তারেক উপস্থিত ছিলেন। হাসান তারেকের কাছে জানতে চাইলে  তিনি বলেন, আমি ছিলাম না স্যার ছিল। এই হলো দুই বরগুনা খাদ্য গুদামে নিযুক্ত দুই হাসানের বক্তব্য।দুজনই যদি বিতরণের সময়  অনুপস্থিত থাকেন তাহলে চালটা বিতরণ করলেন কে!!

উপকারভোগী অনেকেই বলেছেন আমাদেরকে চাল মেপে দেওয়া হয়নি।প্রতিবারই আমাদেরকে চাল কম দেওয়া হয়। এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, খাদ্য গুদাম থেকে চাল মেপে না দেওয়ার কোন সুযোগ নেই। যারা চাল গ্রহণ করবে তারা চাল মেপে বুঝে নিবে। ভিজিডি চাল বিতরণের সময় উপকার ভোগীদের চাল মেপে দিবে। চাল কম দেওয়ার কোন সুযোগ নেই। যদি কেউ চাল কম দিয়ে থাকে তাহলে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার বেতাগীতে রহস্যজনক মৃত্যু: এক তরুণীর আত্মহত্যা!

বরগুনার বেতাগীতে রহস্যজনক মৃত্যু: এক তরুণীর আত্মহত্যা!

ad300