বরগুনা প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর মো. আরিয়ান আহমেদ ইমরান (২২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গত সোমবার (২৬ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আরিয়ান বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আব্দুস সালামের ছেলে। কারারক্ষী মো. আমিনুল ইসলাম জানান, রবিবার রাত ১১টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আরিয়ানকে হাসপাতালে নেওয়া হয়। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় কারাবন্দি ছিলেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকায় কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে বরগুনার পাথরঘাটার হাজতির মৃত্যু
- প্রকাশের সময় : Oct 26, 2026 ইং
ছবির ক্যাপশন: ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আরিয়ান আহমেদ ইমরান (২২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News