ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে সুদের টাকার বিরোধে এক ব্যক্তিকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ!

  • প্রকাশের সময় : May 18, 2026 ইং
আমতলীতে সুদের টাকার বিরোধে এক ব্যক্তিকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ! ছবির ক্যাপশন: আমতলীতে সুদের টাকার বিরোধে এক ব্যক্তিকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ!
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে সুদের টাকার জের ধরে শাহজাহান হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শাহজাহান হাওলাদার উপজেলার চাওড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাতাকাটা এলাকার মৃত আকরাম আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগে জানা গেছে, কয়েক মাস আগে শাহজাহান হাওলাদার চাওড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পান্নু মেম্বারের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন। ওই টাকার বিপরীতে মাসিক ১০ শতাংশ হারে সুদ নির্ধারণ করা হয়। শাহজাহানের দাবি, তিনি ধারাবাহিকভাবে ১০ মাসে ১০ হাজার টাকা পরিশোধ করেন। পরে এককালীন আরও ৫ হাজার টাকা এবং বিভিন্ন সময়ে প্রায় ১৩ হাজার টাকা পরিশোধ করেছেন।

তবে এত টাকা পরিশোধের পরও তার কাছে পুনরায় টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি। দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শনিবার সকালে কাজে যাওয়ার পথে তাকে প্রকাশ্যে অপমান ও হেনস্তা করা হয় বলে জানান ভুক্তভোগী।

পরে বিষয়টি স্থানীয়ভাবে আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি জামান রাকিবের কাছে বিচার চাওয়াকে কেন্দ্র করে পান্নু মেম্বার ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে শাহজাহান হাওলাদারকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী অভিযুক্তদের মধ্যে আফজাল, রাসেল মোল্লা, মামুন শরিফ ও নজরুলসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন।

নির্যাতনের ফলে শাহজাহানের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সাধারণ মানুষকে চড়া সুদের ফাঁদে ফেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। প্রতিবাদ করলেই হামলা, ভয়ভীতি ও নির্যাতনের শিকার হতে হচ্ছে।

এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সুদের কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৯ জুন ২০২৬ রোজ মঙ্গলবারের প্রকাশিত দৈনিক শেষকথা:

৯ জুন ২০২৬ রোজ মঙ্গলবারের প্রকাশিত দৈনিক শেষকথা:

ad300