ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় খাদ্যগুদামের জেটির জায়গা দখলে নিয়ে রাতের আঁধারে উঠল একাধিক দোকানঘর!

  • প্রকাশের সময় : Apr 1, 2026 ইং
পাথরঘাটায় খাদ্যগুদামের জেটির জায়গা দখলে নিয়ে রাতের আঁধারে উঠল একাধিক দোকানঘর! ছবির ক্যাপশন: পাথরঘাটায় খাদ্যগুদামের জেটির জায়গা দখল!!
ad728

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে সরকারি খাদ্যগুদামের জেটির জায়গা দখল করে রাতের আঁধারে একাধিক দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার গভীর রাতে উপজেলার বড় ব্রিজ সংলগ্ন খাদ্যগুদামের সামনের সরকারি জায়গা দখল করে দ্রুত কয়েকটি দোকানঘর নির্মাণ করা হয়। বুধবার (১ এপ্রিল) সকাল থেকে অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলোর সামনে বসে কিছু প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্যেই নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই স্থানটি খাদ্যগুদামের চাল ও ধান লোড-আনলোডের জেটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। হঠাৎ করে সেখানে দোকানঘর নির্মাণ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, এটি একটি পরিকল্পিত দখল প্রক্রিয়া, যা প্রশাসনের চোখের সামনেই সংঘটিত হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী মহল রাতের আঁধারে জায়গাটি দখল করে এবং পরে প্রতিটি দোকান প্রায় পাঁচ লাখ টাকার বিনিময়ে বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, এই দখল বাণিজ্যের সঙ্গে হাসান আকন, শাহাদাত, খান এমাদুল, বাবুল (ব্যাংক বাবুল) ও তার ছেলে রকির নাম জড়িত রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী সোহাগ বাদশা বলেন, “সকালে এসে দেখি খাদ্যগুদামের সামনে কয়েকটি দোকানঘর তৈরি করা হয়েছে। কারা করেছে কিছুই জানি না। এই জমি দীর্ঘদিন ধরে খাদ্যগুদামের কাজে ব্যবহৃত হয়ে আসছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা।”

খাদ্যগুদাম সংলগ্ন আরেক ব্যবসায়ী শাহাদাত ফিটার বলেন, “রাত ১২টার পর এসব ঘর তোলা হয়েছে। এখানে পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও এমন ঘটনা কীভাবে ঘটলো, সেটি প্রশ্নবিদ্ধ। এই জায়গাটি খাদ্যগুদামের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”

এলাকাবাসীর আশঙ্কা, এই জায়গা দখল হয়ে গেলে খাদ্যগুদামের চাল ও ধান পরিবহন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে, যা জনস্বার্থে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

স্থানীয়দের দাবি, সরকারি এই গুরুত্বপূর্ণ জমি দ্রুত দখলমুক্ত করে আগের মতো খাদ্যগুদামের কাজে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হোক।

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিম আক্তার বলেন, “পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমানে ছুটিতে রয়েছেন। তিনি দায়িত্বে ফিরলে ঘটনাস্থল পরিদর্শন করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার জমি এভাবে দখল হয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জোরালো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাইকের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে বরগুনায় মানববন্ধন

বাইকের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে বরগুনায় মানববন্ধন

ad300