ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ডিউটিরত পুলিশ সদস্যের বাসায় গ্রিল কেটে ডাকাতি ও স্বর্ণালংকার লুট

  • প্রকাশের সময় : Apr 8, 2026 ইং
বরগুনায় ডিউটিরত পুলিশ সদস্যের বাসায় গ্রিল কেটে ডাকাতি ও স্বর্ণালংকার লুট ছবির ক্যাপশন: বরগুনায় ডিউটিরত পুলিশ সদস্যের বাসায় গ্রিল কেটে ডাকাতি ও স্বর্ণালংকার লুট
ad728


বরগুনা প্রতিনিধি: বরগুনা শহরে এক পুলিশ সদস্যের ডিউটিরত অবস্থায় তার ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা তার স্ত্রীর স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী এলাকার চাঁদশী সড়ক সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ সদস্য কাওসার বরগুনা জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত। ঘটনার সময় তিনি ডিউটিতে থাকায় তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাসায় একাই ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে পরিবারসহ ওই বাসায় ভাড়া নিয়ে বসবাস শুরু করেন কাওসার। ঘটনার রাতে দুর্বৃত্তরা বাসার পেছনের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে ঘরে থাকা কাওসারের স্ত্রীর গলার হার ও কানের দুলসহ স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায় তারা।

বাসার মালিক গোলাম মাওলা জানান, বৃষ্টির কারণে ঠান্ডা আবহাওয়ায় সবাই ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, ঘটনার সময় ভুক্তভোগীর স্ত্রী ঘুমিয়ে ছিলেন। পরে শব্দ পেয়ে বিষয়টি পুলিশ সদস্য কাওসারকে জানানো হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ডিবি ও থানা পুলিশের একাধিক টিম কাজ করছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় এক নারীকে মারধরে ‘স্মৃতিশক্তি হারানোর’ দাবি পরিবারের

বরগুনায় এক নারীকে মারধরে ‘স্মৃতিশক্তি হারানোর’ দাবি পরিবারের

ad300