ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

কাদামাখা পথে দুই হাজার মানুষের দুর্ভোগ, উন্নয়নের অপেক্ষায় আমতলীবাসি!

  • প্রকাশের সময় : Jul 25, 2026 ইং
কাদামাখা পথে দুই হাজার মানুষের দুর্ভোগ, উন্নয়নের অপেক্ষায় আমতলীবাসি! ছবির ক্যাপশন: কাদামাখা পথে দুই হাজার মানুষের দুর্ভোগ, উন্নয়নের অপেক্ষায় আমতলীবাসি!
ad728
অলিউল্লাহ্ ইমরান, বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনো কাদা মাড়িয়েই চলাচল করতে হয় হাজারো মানুষকে। বছরের পর বছর ধরে জনপ্রতিনিধিদের আশ্বাস মিললেও বাস্তবে উন্নয়ন ছোঁয়া লাগেনি গুরুত্বপূর্ণ একটি সড়কে। ফলে শিক্ষার্থী, কৃষক, কর্মজীবী মানুষ এবং রোগী পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের প্রত্যাশা, এই সড়কটি দ্রুত সংস্কার বা পাকা করা হলে সকল মানুষের দুর্ভোগ কমে আসবে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার চাওড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাওড়া এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে কাঁচা ও চলাচলের অনুপযোগী অবস্থায় রয়েছে। চাওড়া-চলাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চাওড়া-লোদা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বিস্তৃত এই সড়কটি এলাকার প্রায় দুই হাজার মানুষের একমাত্র যাতায়াত পথ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন এই সড়ক দিয়ে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরাও যাতায়াত করে। বর্ষা মৌসুমে সড়কজুড়ে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় স্কুলগামী শিশুদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। এছাড়া অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়াও অনেক সময় সম্ভব হয়ে ওঠে না।

শিক্ষার্থী আলিফ ও আরিচাসহ কয়েকজন জানান, বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় একাকার হয়ে যায়। অনেক সময় পিছলে পড়ে যেতে হয়। স্কুলে যাওয়া-আসা করতে তাদের চরম কষ্ট হয়। দ্রুত রাস্তাটি সংস্কার করার দাবি জানায় তারা।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ নিয়েই চলাচল করতে হচ্ছে।

চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খান বলেন, সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে উন্নয়ন প্রস্তাব পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। রাস্তাটি উন্নয়ন হলে কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, গ্রামীণ জনগণের চলাচল সহজ করা এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। চাওড়া এলাকার সড়কটির বিষয়টি আমরা জেনেছি। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে উন্নয়নের সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে উপজেলার গুরুত্বপূর্ণ কাঁচা সড়কগুলো উন্নয়নের আওতায় আনার চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: অর্থনীতি, বিনিয়োগ ও কূটন

চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: অর্থনীতি, বিনিয়োগ ও কূটন

ad300