ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

সারাদেশের ন্যায় বরগুনায় ‘নজরুল বর্ষ’ ২০২৬-২৭ এর শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : Jul 2, 2026 ইং
সারাদেশের ন্যায় বরগুনায় ‘নজরুল বর্ষ’ ২০২৬-২৭ এর শুভ উদ্বোধন ছবির ক্যাপশন: সারাদেশের ন্যায় বরগুনায় ‘নজরুল বর্ষ’ ২০২৬-২৭ এর শুভ উদ্বোধন
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ’ ২০২৬-২৭-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে আয়োজিত ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত এবং মানবতাবাদী দর্শনের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বছরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে কবি নজরুলের আদর্শকে জাতীয় জীবনে আরও ব্যাপকভাবে ধারণ ও চর্চার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তাঁর সাহিত্যকর্ম, সঙ্গীত ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক পরিসরে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

‘নজরুল বর্ষ’ ২০২৬-২৭ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্যিক ও শিক্ষামূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে জাতীয় কবির জীবন ও কর্মকে নতুনভাবে তুলে ধরা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জ

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জ

ad300