ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা: পানিবন্দি প্রায় পাঁচ শতাধিক পরিবার!

  • প্রকাশের সময় : Aug 8, 2026 ইং
টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা: পানিবন্দি প্রায় পাঁচ শতাধিক পরিবার! ছবির ক্যাপশন: Heavy rains cause waterlogging in Betagi: #Daily_Seshkatha_Barguna
ad728
বেতাগী (বরগুনা) প্রতিনিধি: টানা কয়েক দিনের বৃষ্টিতে বরগুনার বেতাগী উপজেলার নিম্নাঞ্চল ও পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে উপজেলা ও পৌর শহরের পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বসতবাড়ির উঠান, রান্নাঘর ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগীদের অভিযোগ, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নামছে না। ফলে কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গত শনিবার সরেজমিনে দেখা যায়, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বেতাগী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নিচু স্থানগুলোতে পানি জমে রয়েছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকায় মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অনেক পরিবারের সদস্যদের ঘর থেকে বের হতে পানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, নারী ও বয়স্করা। বেতাগী পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কিছু কিছু আংশিক এলাকা পানিতে তলিয়ে রয়েছে। এ ছাড়া উপজেলার দেশান্তরকাঠী, খোস্তাকাঠা, লক্ষ্মীপুরা, বাসন্ডা, গোয়ালবাড়ি, জলিসা, আনোর জলিসা, ঝিঙ্গাবাড়িয়া, ছোট মোকামিয়া, বদনীখালী, কুমড়াখালী, কাজিরাবাদ ও ভোড়া কালিকাবাড়ি গ্রামের নিম্নাঞ্চলও পানির নিচে রয়েছে।

জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, ব্যবসায়ীদের দোকানে যাওয়া-আসা এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে। পানিবন্দি অনেক পরিবারের রান্নাবান্নাও বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মো. দেলোয়ার হোসেন বলেন, ‘রাস্তা সংস্কারের সময় পরিকল্পিত কোনো ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি। এ কারণে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে আমাদের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দিনের পর দিন পানি জমে থাকছে।’ তিনি আরও অভিযোগ করেন, সড়ক সংস্কারের সময় যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না রাখার কারণে বর্তমানে পৌরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ জন্য তিনি বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিনের পরিকল্পনা ও তদারকির বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। ৫ নম্বর ওয়ার্ডের রিকশাচালক আলাম বলেন, ‘বৃষ্টির পানি জমে থাকলে রান্না বন্ধ রাখতে হচ্ছে। ঘরের চারপাশে পানি থাকায় চলাফেরাও করতে পারছি না।’ স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় বৃষ্টির সময় এ ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার পাশাপাশি স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন তারা।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, ‘প্রবল বৃষ্টিতে পানিবন্দি এলাকাগুলো সরেজমিন পরিদর্শন করে খোঁজখবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করা হবে।’

স্থানীয়দের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে জলাবদ্ধতা আরও দীর্ঘস্থায়ী হতে পারে। এতে জনদুর্ভোগের পাশাপাশি পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়তে পারে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
১০ আগস্ট ২০২৬ রোজ সোমবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

১০ আগস্ট ২০২৬ রোজ সোমবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

ad300