ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : Jun 30, 2026 ইং
আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ছবির ক্যাপশন: আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
ad728
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইনের সঙ্গে উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৬টায় আমতলী থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, অপরাধ দমন এবং পুলিশ-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় নবাগত ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিকরা একযোগে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে। মাদক নির্মূলে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হবে এবং অপরাধ দমনে কোনো ধরনের আপস করা হবে না। ন্যায়নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পুলিশের ওপর অর্পিত দায়িত্ব পালন করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি পরিতোষ কর্মকার, সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মো. জসিম উদ্দিন সিকদার, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. হোসাইন আলী কাজী, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মো. জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি এইচ এম কাওসার মাতুব্বর, ইনকিলাবের উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, দৈনিক ব্যাংক-বিমা-অর্থনীতির উপজেলা প্রতিনিধি ইকবাল তালুকদার, দৈনিক নব দিগন্তের উপজেলা প্রতিনিধি মো. বশির আহম্মেদ, দৈনিক আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি মো. রিপন মুন্সি, দৈনিক বরিশালের কাগজের উপজেলা প্রতিনিধি মো. মিজার রহমান, দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মো. সুমন রশিদ, প্রতিদিনের বাংলাদেশের উপজেলা প্রতিনিধি এইচ এম রাসেল, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার উপজেলা প্রতিনিধি আল আমিন বাবু, সময়ের কণ্ঠস্বরের উপজেলা প্রতিনিধি মো. ইমরান হোসাইন, দৈনিক বাংলার উপজেলা প্রতিনিধি মো. রাসিমুল হক রিমন, দৈনিক প্রতিদিনের কাগজের উপজেলা প্রতিনিধি মিথুন কর্মকার এবং দৈনিক ডেসটিনি পত্রিকার উপজেলা প্রতিনিধি পিএম সাজ্জাদ শরীফ। এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা নির্মূলে নিয়মিত অভিযান, চুরি-ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমন্বয় আরও জোরদারের আহ্বান জানান।

সভা শেষে নবাগত ওসি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। জবাবে সাংবাদিকরাও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৭ জুন ২০২৬ রোজ বুধবারের প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

১৭ জুন ২০২৬ রোজ বুধবারের প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

ad300