ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

বরগুনার টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে ১৩ বছরেও বাঁচেনি কোনো শাবক!

  • প্রকাশের সময় : Apr 6, 2026 ইং
বরগুনার টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে ১৩ বছরেও বাঁচেনি কোনো শাবক! ছবির ক্যাপশন: প্রজননকেন্দ্রে ‘টেংরা’ ও ‘ছখিনা’ নামে দুটি প্রাপ্তবয়স্ক কুমির ঘুরে বেড়াচ্ছে:
ad728

প্রজননকেন্দ্রে ‘টেংরা’ ও ‘ছখিনা’ নামে দুটি প্রাপ্তবয়স্ক কুমির ঘুরে বেড়াচ্ছে:

বরগুনা (তালতলী) প্রতিনিধি: বরগুনার তালতলীর টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে দীর্ঘ ১৩ বছরেও একটি কুমিরশাবককে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। প্রজননকেন্দ্রে বর্তমানে ‘টেংরা’ ও ‘ছখিনা’ নামে দুটি প্রাপ্তবয়স্ক কুমির ঘুরে বেড়ালেও শাবক জন্মের পর অল্প সময়ের মধ্যেই মারা যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে তালতলী উপজেলার টেংরাগিরি ইকোপার্কে বন বিভাগের উদ্যোগে মিঠাপানির কুমির সংরক্ষণ ও বংশবিস্তার লক্ষ্যে এই প্রজনন কেন্দ্র স্থাপন করা হয়। কার্যক্রম শুরু হয় প্রাপ্তবয়স্ক পুরুষ কুমির ‘টেংরা’ ও স্ত্রী কুমির ‘ছখিনা’কে নিয়ে।

প্রজনন কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্ত্রী কুমিরটি প্রতি বছর গড়ে ৮ থেকে ১০টি ডিম দেয়। সেই হিসেবে গত ১৩ বছরে প্রায় ১২০ থেকে ১৩০টি ডিম দিয়েছে এই কুমির জুটি। ডিম থেকে শাবক ফুটে বের হলেও এখন পর্যন্ত কোনো শাবক দীর্ঘমেয়াদে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি।

প্রজনন কেন্দ্রের নীতিমালা অনুযায়ী, ডিম থেকে শাবক ফুটে বের হওয়ার পরপরই তাদের প্রাপ্তবয়স্ক কুমির থেকে আলাদা করে নিরাপদ স্থানে রাখার কথা। পরবর্তীতে নিয়মিত পরিচর্যা ও পর্যবেক্ষণের মাধ্যমে বড় হওয়ার পর তাদের আবার বড় কুমিরের সঙ্গে রাখা হয়। অন্যথায় বড় কুমির ছোট শাবকদের আক্রমণ করে খেয়ে ফেলতে পারে।

তবে স্থানীয়দের অভিযোগ, এসব নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি। প্রয়োজনীয় পৃথককরণ ও পরিচর্যার অভাবে একের পর এক কুমিরছানার মৃত্যু ঘটছে। অধিকাংশ ক্ষেত্রে শাবকগুলো টেংরা ও ছখিনার আক্রমণের শিকার হয়ে মারা যাচ্ছে বলে দাবি তাদের।

সম্প্রতি প্রজনন কেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, একটি কুমিরছানা ফুটে বের হয়েছে। তবে সেটি বাবা-মায়ের কাছ থেকে দূরে আতঙ্ক নিয়ে পানিতে এদিক-সেদিক সাঁতার কাটছে।

তালতলীর গণমাধ্যমকর্মী মোস্তাফিজুর রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গায় ব্যক্তি ও সরকারি উদ্যোগে কুমির প্রজনন কেন্দ্র থাকলেও সেখানে কুমিরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে এক যুগ পার হলেও সংখ্যা বাড়ছে না, যা কর্তৃপক্ষের গাফিলতির ইঙ্গিত দেয়।

বরগুনা টুরিস্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল হাফিজ বলেন, জেলার পর্যটন খাতে এই কুমির প্রজনন কেন্দ্রটি গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। কিন্তু পর্যাপ্ত লোকবল না থাকায় বাচ্চাগুলোর সঠিক পরিচর্যা করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, সফলভাবে কুমির প্রজনন করা গেলে এ কেন্দ্রকে ঘিরে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

এ বিষয়ে বন বিভাগের সখিনা বিট কর্মকর্তা রাহিমুল ইসলাম জুমেল বলেন, প্রতি বছর কুমির ডিম দেয় এবং সেখান থেকে বাচ্চাও ফুটে বের হয়। কিন্তু দক্ষ জনবলের অভাবে কুমিরছানাগুলোকে বাঁচানো যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় ঈদুল আজহা উপলক্ষে অসহায়দের মাঝে জেলা পরিষদ কর্তৃক আ

বরগুনায় ঈদুল আজহা উপলক্ষে অসহায়দের মাঝে জেলা পরিষদ কর্তৃক আ

ad300