ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড!

  • প্রকাশের সময় : Jul 30, 2026 ইং
বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! ছবির ক্যাপশন: বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড!
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনা | বরগুনায় মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগে এক বাদীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং খালাসপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

গত বুধবার ২৯ জুলাই বিকেলে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল মাসুদ এ রায় ঘোষণা করেন। আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন ওরফে হারুন অর রশীদ। তিনি সেকান্দার আলীর ছেলে। মামলায় খালাসপ্রাপ্ত আসামি একেএম শহিদুল ইসলাম গাজীপুর সিটি করপোরেশনের সালনা বাজার এলাকার বাসিন্দা এবং হাবিবুর রহমানের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ ডিসেম্বর মোশারফ হোসেন বামনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একেএম শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, তার ছেলেকে কানাডায় পাঠানোর প্রলোভন দেখিয়ে শহিদুল ইসলাম ১৫ লাখ টাকা গ্রহণ করেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশে না পাঠিয়ে তিনি অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগের পক্ষে পর্যাপ্ত ও গ্রহণযোগ্য প্রমাণ না পাওয়ায় একেএম শহিদুল ইসলামকে খালাস দেন। একই সঙ্গে আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, মামলাটি ছিল ভিত্তিহীন এবং হয়রানিমূলক উদ্দেশ্যে দায়ের করা। এ ঘটনায় গত ২০ জুলাই আদালত বাদী মোশারফ হোসেনকে সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত না হয়ে আত্মগোপনে থাকেন। পরবর্তীতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ২৫০(২) ধারার আওতায় আদালত মোশারফ হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে খালাসপ্রাপ্ত একেএম শহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় বাদী এবং তার আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

আইন সংশ্লিষ্ট মহলের মতে, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের বিরুদ্ধে আদালতের এ রায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এবং বিচার ব্যবস্থার অপব্যবহার রোধে তা দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে ৫ লাখ টাকার ইয়াবা ও বিক্রির টাকাসহ সাবেক ছাত্রদলনেতা

আমতলীতে ৫ লাখ টাকার ইয়াবা ও বিক্রির টাকাসহ সাবেক ছাত্রদলনেতা

ad300