মহিবউল্লাহ কিরন,বরগুনা প্রতিনিধি: গণভোটের রায় উপেক্ষা করে সংস্কার থেকে সরে গেলে সরকারকে রাজনৈতিক মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। গত শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরগুনা শহরের সিরাজ উদ্দিন মিলনায়তনে জেলা খেলাফত মজলিসের নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন। মামুনুল হক বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন জরুরি। রাষ্ট্রপতির হাতে প্রশাসনিক ক্ষমতা ও স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করতে হবে। তা না হলে যে দলই ক্ষমতায় আসুক স্বৈরাচারে পরিণত হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, আপনি শহীদ জিয়া ও খালেদা জিয়ার সন্তান, কিন্তু এখন যে বিএনপি করছেন তা তাদের বিএনপি নয়। গণভোটে ৭০ শতাংশ মানুষ হ্যাঁ দিয়েছে, তা বাস্তবায়নে টালবাহানা মেনে নেওয়া হবে না। জনগণের ভোট নিয়ে তামাশা করলে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে। সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ,গন মাধ্যমকর্মী সহ উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দৈনিক শেষকথা Seshkatha News