ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা বরগুনায় ২০২৭ সালের সরকারি হজ গমন উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে আটক ডেঙ্গু প্রতিরোধে বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সচেতনতামূলক সভা বামনায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বরগুনায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ!

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ

  • প্রকাশের সময় : Sep 12, 2026 ইং
বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ ছবির ক্যাপশন: বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ
ad728


বরগুনা প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে বরগুনায় র‍্যালি, অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসন ও ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর যৌথ আয়োজনে শহরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বারানি খালের পাড়ে গিয়ে শেষ হয়। পরে বারানি খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে খালের দুই পাড়ের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় ঝাউ, বকুলসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ চারা রোপণ করা হয়। কর্মসূচিতে বিডি ক্লিন, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং বরগুনা সাইক্লিং কমিউনিটির সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, এছাড়াও উপস্থিত ছিলেন এনডিসি নেজারত, ট্রাফিক সার্জেন্ট বিপ্লব দে, ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর বরগুনা শাখার সদস্য সচিব ও সাংবাদিক মুশফিক আরিফ, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় সভাপতি ওয়ালীউল্লাহ আল আমিনসহ সাংবাদিক আসাদ ও অন্যান্যরা। আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি জলাশয় ও খালের পাড় দখলমুক্ত রাখা এবং সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বামনায় ৫০ পিস ইয়াবা উদ্ধার ও আটক ৩

বামনায় ৫০ পিস ইয়াবা উদ্ধার ও আটক ৩

ad300