‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধবিরোধী কমিউনিটি পুলিশিং সভা বামনায় পৃথক অভিযান: ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭ বরগুনায় ছয় দিনে ৫২৯ অভিযান: ২১৩ কিশোর-কিশোরী আটক, ২৬ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে রাজস্ব বাজেটের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বামনা থেকে বিদায় নিলেন মানবিক ইউএনও মোসাঃ নিকহাত আরা বরগুনার সাবেক এমপি শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি বেতাগী হাইস্কুলে ফাঁকি দেওয়ার চেষ্টা: রাস্তায় স্কুল ব্যাগ, দুর্ঘটনার শঙ্কা আমতলীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু বামনার ডৌয়াতলায় ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! বেতাগীতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আমতলীতে ইয়াবা বিক্রি ও পৃষ্ঠপোষকতার অভিযোগে চম্পা বেগমসহ গ্রেপ্তার ৪ বরগুনা শিক্ষা প্রকৌশল অফিসের ঠিকাদারি কাজ বণ্টনে জিয়া সিন্ডিকেট! সবুজ পাথরঘাটা গড়তে জেলা প্রশাসকের চারা বিতরণ, ফুটবল টুর্নামেন্ট ও স্বাস্থ্যসামগ্রী প্রদান পাথরঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত: বরগুনায় ৪০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার! বামনায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান, এক দিনে গ্রেপ্তার ২৫ জন বিলেতে বাংলা ভাষা বিস্তারে এম এ রহিমের অবদান, একুশে পদকের প্রত্যাশা

বরগুনায় দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন:

  • প্রকাশের সময় : May 13, 2026 ইং
বরগুনায় দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন: ছবির ক্যাপশন: বরগুনায় দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন:
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনায় ক্ষুদে ফুটবলারদের মিলনমেলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬। ১৩ মে, ২০২৬, বুধবার বরগুনা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

অংশ্রগ্রহণকারী ও অতিথিবৃন্দ:
বরগুনা জেলার ৬টি উপজেলা থেকে বাছাইকৃত সেরা প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং শিক্ষা অফিসের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

আগামীর কর্ণধারদের নিয়ে জেলা প্রশাসকের আশাবাদ: সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন: "আজকে যারা এই মাঠে খেলছে, তারাই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার। মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে একটি সুস্থ ও প্রাণবন্ত সমাজ গড়তে বদ্ধপরিকর। নির্বাচনি ইশতেহারেও খেলাধুলাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমাদের প্রত্যাশা—এই ক্ষুদে শিক্ষার্থীদের হাত ধরেই বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবলসহ আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে।"

তিনি শিক্ষার্থীদের খেলাধুলাকে কেবল বিনোদন নয়, বরং নিজেকে গড়ে তোলার মাধ্যম হিসেবে গ্রহণের পরামর্শ দেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

জেলা পরিষদের প্রশাসকের আগামীতে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা: অনুষ্ঠানে গেস্ট অব অনার নজরুল ইসলাম মোল্লা শিশুদের উৎসাহ দিয়ে বলেন, প্রাথমিক পর্যায়ের পাশাপাশি ভবিষ্যতে বড় পরিসরে জেলা পর্যায়ে আরও বৃহৎ ক্রীড়া ইভেন্ট আয়োজন করা হবে। তার এই প্রতিশ্রুতি উপস্থিত শিক্ষার্থী ও দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে।

সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান:
আলোচনা সভায় বক্তারা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন। একটি মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে শৈশব থেকেই খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়া সংগঠক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহিত করেন। আগামী কাল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আসরটি সমাপ্ত হবে।

আয়োজনে: জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বরগুনা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে এসএসসি কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগ!!

তালতলীতে এসএসসি কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগ!!

ad300