দীর্ঘ দিনের স্থগিত থাকা ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ ১৫ এপ্রিল ২০২৬ তারিখে সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বরগুনা জেলায় সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন,
বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বরগুনা সরকারি কলেজ ও বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র সমূহ পরিদর্শন করেন, তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
দৈনিক শেষকথা Seshkatha News