ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

বরগুনায় আহত ঈগলছানা উদ্ধার করে সুস্থ করল কিশোর হৃদয়

  • প্রকাশের সময় : Mar 19, 2026 ইং
বরগুনায় আহত ঈগলছানা উদ্ধার করে সুস্থ করল কিশোর হৃদয় ছবির ক্যাপশন: বরগুনায় আহত ঈগলছানা উদ্ধার করে সুস্থ করল কিশোর হৃদয়
ad728
স্টাফ রিপোর্টার, বরগুনা: বরগুনায় আহত অবস্থায় পাওয়া একটি ঈগলের বাচ্চাকে সেবা–শুশ্রূষা করে সুস্থ করে তুলেছে হৃদয় নামের এক কিশোর। প্রায় এক সপ্তাহ আগে সামাজিক বনাঞ্চল থেকে আহত অবস্থায় উদ্ধার করা ঈগলছানাটি এখন ধীরে ধীরে উড়তে শিখছে। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঈগলছানাটি পুরোপুরি সুস্থ হলে আগামী সপ্তাহে বিষখালী নদীতে জেগে ওঠা টুলুর চরে অবমুক্ত করা হবে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে বরগুনা সদর উপজেলার ঢলুয়া এলাকার কয়েকজন কিশোর সামাজিক বনের ভেতর ঘুরতে যায়। এ সময় তারা একটি ঈগলের বাচ্চাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে হৃদয় নামের এক কিশোর সেটিকে বাড়িতে নিয়ে আসে এবং পরিবারের সহায়তায় যত্ন নিয়ে সেবা ও খাবার দিয়ে ঈগলছানাটিকে সুস্থ করে তোলে। পরে বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের জানানো হয়।

বর্তমানে ঈগলছানাটি কিছুটা সুস্থ হয়ে উঠেছে এবং অল্প অল্প করে উড়তেও পারছে। দিনের বেশির ভাগ সময় এটি বাড়ির আঙিনায় ঘোরাফেরা করে। কখনো উড়ে গিয়ে গাছের ডালে বসে থাকে, আবার ক্ষুধা পেলে ফিরে আসে। বন বিভাগের লোকজনও ঈগলছানাটির খোঁজখবর নিচ্ছেন এবং হৃদয়ের কাছেই রেখে সেবা দেওয়ার ব্যবস্থা করেছেন। পাখিটিকে খাবার হিসেবে নিয়মিত মাছ দেওয়া হচ্ছে।

ঈগলছানাটিকে উদ্ধার ও সেবা দেওয়া হৃদয় জানায়, বন্ধুদের সঙ্গে জঙ্গলে ঘুরতে গিয়ে আহত অবস্থায় পাখিটিকে দেখতে পায় সে। পরে বাড়িতে এনে এক সপ্তাহ ধরে খাবার ও সেবা দিয়ে পাখিটিকে সুস্থ করে তোলে।

হৃদয় বলে, “প্রতিদিন এটিকে বিভিন্ন জাতের মাছ খেতে দেওয়া হয়। পাখিটা বাড়িতে ছাড়া অবস্থায়ই থাকে। কখনো গাছের ডালে, কখনো ঘরের চালায় উড়ে গিয়ে বসে থাকে। ভালো করে উড়তে পারলেই এটিকে আবার বনে ছেড়ে দেওয়া হবে। এখন এটি আমাদের পরিবারের সদস্যের মতো হয়ে গেছে।”

বন বিভাগের কর্মকর্তারা জানান, ঈগলছানাটি আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে। সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিকভাবে উড়তে পারলেই এটিকে বিষখালী নদীর টুলুর চরে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। 

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুশ্চিন্তায় বরগুনার তরমুজ চাষিরা, পরিবহন সংকটে বাজারজাতকরণে

দুশ্চিন্তায় বরগুনার তরমুজ চাষিরা, পরিবহন সংকটে বাজারজাতকরণে

ad300