ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে ডোবার পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু!

  • প্রকাশের সময় : Jul 2, 2026 ইং
আমতলীতে ডোবার পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু! ছবির ক্যাপশন: আমতলীতে ডোবার পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু!
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে সাব্বির খাঁন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত সাব্বির খাঁন পাতাকাটা গ্রামের বাসিন্দা মিরাজ খাঁনের ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে সাব্বির বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশের একটি ডোবায় শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটির প্রাথমিক তদন্ত করে। পরে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং পারিবারিকভাবে দাফন সম্পন্ন হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণে স্বাস্থ্যঝুঁকি: ২১ নারীর

তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণে স্বাস্থ্যঝুঁকি: ২১ নারীর

ad300