ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে ৭ লাখ ৪৭ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

  • প্রকাশের সময় : Apr 8, 2026 ইং
বরগুনায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে ৭ লাখ ৪৭ হাজার টাকার অনুদানের চেক বিতরণ ছবির ক্যাপশন: বরগুনায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে ৭ লাখ ৪৭ হাজার টাকার অনুদানের চেক বিতরণ
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনায় জটিল ও ব্যয়বহুল চিকিৎসার ভার লাঘব করতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বরগুনা শাখার উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার ৮৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীর হাতে ২০২৫ খ্রিস্টাব্দের এককালীন অনুদানের চেক তুলে দেওয়া হয়।

জটিল ও ব্যয়বহুল চিকিৎসা ব্যয় বহনে সহায়তার জন্য ৮৮ জন সুবিধাভোগীর মধ্যে মোট ৭ লাখ ৪৭ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার সূযোগ্য জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সুবিধাভোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা দেশের জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রেখেছেন। আপনাদের সেই সততা, নিষ্ঠা, অভিজ্ঞতা ও সুপরামর্শ আমাদের দেশকে আরো সামনে এগিয়ে নিতে অমূল্য ভূমিকা রাখবে।”

তিনি এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য সমিতির সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণে বিভিন্ন সময় চিকিৎসা সহায়তা ও সামাজিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎহীন প্রায় ৬৭ হা

বরগুনার গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎহীন প্রায় ৬৭ হা

ad300