ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

সড়ক খুঁড়ে ফেলে রেখে কাজ বন্ধ, চরম দুর্ভোগে আমতলীবাসী

  • প্রকাশের সময় : Jun 24, 2026 ইং
সড়ক খুঁড়ে ফেলে রেখে কাজ বন্ধ, চরম দুর্ভোগে আমতলীবাসী ছবির ক্যাপশন: সড়ক খুঁড়ে ফেলে রেখে কাজ বন্ধ, চরম দুর্ভোগে আমতলীবাসী
ad728
আমতলী প্রতিনিধি: উন্নয়ন কাজের অংশ হিসেবে কোরবানির ঈদের আগে বরগুনার আমতলী পৌর শহরের দুটি গুরুত্বপূর্ণ সড়ক খুঁড়ে ফেলা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো নির্মাণকাজ শুরু হয়নি। ফলে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সবুজবাগ ওয়াপদা সড়ক এবং ৪ নম্বর ওয়ার্ডের মিঠাবাজার সড়ক খোঁড়াখুঁড়ির পর বেহাল অবস্থায় ফেলে রাখা হয়েছে। সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে গর্ত, উঁচুনিচু ও ভাঙাচোরা অবস্থা, যা যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঈদের আগে সড়ক খুঁড়ে ফেলার পর থেকে কাজের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে প্রতিদিন রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকাবাসীর প্রশ্ন, প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা ছাড়া কেন গুরুত্বপূর্ণ সড়কগুলো খুঁড়ে ফেলে রাখা হলো? দ্রুত কাজ সম্পন্ন না করে জনদুর্ভোগ বাড়ানোর দায়ভার কে নেবে— এমন প্রশ্নও তুলেছেন তারা।স্থানীয়রা জানান, উন্নয়ন কাজ অবশ্যই প্রয়োজন, তবে তা যেন জনগণের ভোগান্তির কারণ না হয়। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার কাজ বন্ধ থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, অবিলম্বে সড়ক নির্মাণকাজ পুনরায় শুরু করে জনদুর্ভোগের অবসান ঘটানো হোক।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার বদরখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার!

বরগুনার বদরখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার!

ad300