পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ভাইয়ে ভাইয়ে ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার লাঠির আঘাতে পিয়ারা বেগম (৬২) নামক এক নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬)- বিকেল সাড়ে ৩টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পিয়ারা বেগম ওই গ্রামের মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত তার ভাতিজা মো. আল আমিন (৩৬) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিনের ছোট ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে পিয়ারা বেগম ঝগড়া থামাতে এগিয়ে যান। এ সময় আল আমিন লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। প্রাথমিকভাবে পুলিশ এবং স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে তিনি পরিপূর্ণ মাদকাসক্ত ---
বরগুনায় পারিবারিক বিরোধে মাদকাসক্ত ভাতিজার লাঠির আঘাতে আপন চাচির মৃত্যু!
- প্রকাশের সময় : Sep 1, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় পারিবারিক বিরোধে মাদকাসক্ত ভাতিজার লাঠির আঘাতে আপন চাচির মৃত্যু!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News