বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ডি. কে. পি. মাধ্যমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো ফুটবল স্মৃতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি। এছাড়াও খেলায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল প্যাদা ---
এ সময় স্থানীয় ও জেলা পর্যায়ের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় ফুটবলপ্রেমী ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
দৈনিক শেষকথা Seshkatha News