ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

৫১ ঝুঁকিপূর্ণ বাঁকের মহাসড়কে আবারও দুর্ঘটনা: বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

  • প্রকাশের সময় : Jul 4, 2026 ইং
৫১ ঝুঁকিপূর্ণ বাঁকের মহাসড়কে আবারও দুর্ঘটনা: বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭ ছবির ক্যাপশন: ৫১ ঝুঁকিপূর্ণ বাঁকের মহাসড়কে আবারও দুর্ঘটনা: বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭
ad728
বরগুনা-বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন আহত হওয়ার ঘটনায় আবারও আলোচনায় এসেছে বরগুনা-বাকেরগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নিরাপত্তা সংকট। দীর্ঘদিন ধরে সরু সড়ক, একের পর এক ঝুঁকিপূর্ণ বাঁক এবং ভারী যানবাহনের চাপের কারণে মহাসড়কটি কার্যত দুর্ঘটনাপ্রবণ সড়কে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

গত শনিবার (৪ জুলাই) সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বরগুনার পাথরঘাটাগামী "আলিফ পরিবহন" নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের পাঁচ যাত্রী, ট্রাকের চালক ও হেলপারসহ অন্তত সাতজন আহত হন। সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করেছে পুলিশ। গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

৫১ বাঁকে প্রতিনিয়ত ঝুঁকি: দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বরগুনা-বাকেরগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য প্রায় ৫৫ থেকে ৫৬ কিলোমিটার হলেও এর প্রস্থ মাত্র ১৮ ফুট। সড়কজুড়ে রয়েছে ৪৫ থেকে ৫১টি ঝুঁকিপূর্ণ বাঁক, যা প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তুলছে। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন অন্তত ৩০০টি যাত্রীবাহী বাস ছাড়াও শত শত ট্রাক, কাভার্ডভ্যান, অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহন চলাচল করে। বিশেষ করে পায়রা সেতুতে ওজন সীমাবদ্ধতা থাকায় ৩০ টনের বেশি ভারী ট্রাক বিকল্প হিসেবে এই সড়ক ব্যবহার করছে। ফলে সড়কের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে এবং ঝুঁকি আরও বাড়ছে।

ওয়েইব্রিজ না থাকায় নিয়ন্ত্রণহীন ভারী যান:
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তথ্য অনুযায়ী, দেশে ২৮টি ওজন পরিমাপক (ওয়েইব্রিজ) স্টেশন থাকলেও বরগুনায় এখনো একটি ওয়েইব্রিজ স্থাপন করা হয়নি। ফলে অতিরিক্ত বোঝাই যানবাহনের ওজন নিয়ন্ত্রণ কার্যত সম্ভব হচ্ছে না। এতে সড়কের অবকাঠামো দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

বরগুনা-বরিশাল রুটের বাসচালক সাইফুল ইসলাম বলেন, বরগুনা থেকে বরিশাল যেতে প্রায় ৫১টি বিপজ্জনক বাঁক অতিক্রম করতে হয়। সরু সড়কে বিপরীত দিক থেকে বড় যানবাহন এলে গাড়ি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে।

জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মনির হোসেন কামাল বলেন, অতিরিক্ত ওজনের যানবাহন নিয়ন্ত্রণে দ্রুত বরগুনায় একটি ওয়েইব্রিজ স্থাপন এবং মহাসড়ক প্রশস্ত করা জরুরি।

বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে বরগুনার অর্থনীতি ও পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। দক্ষিণাঞ্চলের টেকসই উন্নয়নের জন্য চার লেনের আধুনিক মহাসড়ক এখন সময়ের দাবি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাসড়কটির প্রশস্তকরণ, ঝুঁকিপূর্ণ বাঁক সরলীকরণ এবং চার লেনে উন্নীত করার লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাবনা ও সম্ভাব্যতা সমীক্ষা চলমান রয়েছে। সড়ক ও জনপথ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সড়কটির বর্তমান অবস্থা বিবেচনায় প্রশস্তকরণ ও বাঁক সরলীকরণ অত্যন্ত প্রয়োজন। প্রকল্প অনুমোদন হলে পর্যায়ক্রমে কাজ শুরু হবে।

স্থানীয়দের মতে, বরগুনা-বাকেরগঞ্জ-বরিশাল মহাসড়ক দ্রুত চার লেনে উন্নীত করা, ঝুঁকিপূর্ণ বাঁক অপসারণ, প্রয়োজনীয় স্থানে ওয়েইব্রিজ স্থাপন এবং সড়কের ধারণক্ষমতা বৃদ্ধি না করলে দুর্ঘটনা ও দুর্ভোগ আরও বাড়বে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের কৃষি, মৎস্য, পর্যটন ও সামগ্রিক অর্থনৈতিক সম্ভাবনাও বাধাগ্রস্ত হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার বামনায় ভয়াবহ অগ্নিকাণ্ড: বসতঘর পুড়ে ছাই!

বরগুনার বামনায় ভয়াবহ অগ্নিকাণ্ড: বসতঘর পুড়ে ছাই!

ad300