ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ!

  • প্রকাশের সময় : Sep 13, 2026 ইং
পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! ছবির ক্যাপশন:
ad728


পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় পাঁচ লাখ টাকা যৌতুক দিতে অস্বীকৃতি জানানোয় স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মো. মোশাররফ হোসেন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আহত স্ত্রী ও দুই বছর বয়সী শিশুসন্তানকে ঘরে তালাবদ্ধ করে রেখে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূ বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। গত রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) মামলাটি গ্রহণ করে পাথরঘাটা থানার ওসিকে মোশাররফ হোসেন ও তার বোন নুরজাহান ফকিরের বিরুদ্ধে এজাহার রুজুর নির্দেশ দেন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি। মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ৩ আগস্ট মোশাররফের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই ব্যবসার জন্য বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ দিয়ে আসছিলেন স্বামী। টাকা দিতে না পারায় তাকে বিভিন্ন সময় নির্যাতন করা হয়।

গত ৬ সেপ্টেম্বর সকালে আবারও যৌতুক দাবি করে টাকা না পেয়ে মোশাররফ ও তার বোন মেহগনি গাছের লাঠি দিয়ে ওই নারীকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাকে লাথি মেরে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুসন্তানসহ তাকে ঘরে তালাবদ্ধ করে তারা চলে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে ওই নারী তার বাবাকে ফোনে বিষয়টি জানালে স্বজনেরা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসা নেওয়ার পর আদালতে মামলা করেন তিনি।

অভিযুক্ত মোশাররফ হোসেনের বক্তব্য জানতে একাধিক মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি!

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ব্র্যাকের চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ ক্যাম্প অন

বরগুনায় ব্র্যাকের চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ ক্যাম্প অন

ad300