ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনার আমতলী থানার একটি হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

  • প্রকাশের সময় : May 6, 2026 ইং
বরগুনার আমতলী থানার একটি হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ছবির ক্যাপশন: বরগুনার আমতলী থানার একটি হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব
ad728
সীতাকুণ্ডে র‌্যাবের অভিযানে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে বরগুনার আমতলী থানার একটি হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত মঙ্গলবার (৫ মে) রাতে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৮, বরিশালের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—বরগুনা জেলার আমতলী উপজেলার শাখারিয়া এলাকার বাসিন্দা মো. ইব্রাহীম খলিফা (৫৫) ও মো. সাহেব খলিফা (৩৫)।

র‌্যাব সূত্রে জানা যায়, আমতলী থানার একটি হত্যা মামলায় তারা এজাহারভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তারা চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় আত্মগোপনে রয়েছেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট উত্তর সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে ওই দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের যৌথ দল।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
আমতলীতে ঢাকাগামী বাসে ডাকাতির অভিযোগে সংবাদ সম্মেলন:

আমতলীতে ঢাকাগামী বাসে ডাকাতির অভিযোগে সংবাদ সম্মেলন:

ad300