প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 6, 2026 ইং
বরগুনার আমতলী থানার একটি হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব

সীতাকুণ্ডে র্যাবের অভিযানে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে বরগুনার আমতলী থানার একটি হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
গত মঙ্গলবার (৫ মে) রাতে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-৮, বরিশালের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বরগুনা জেলার আমতলী উপজেলার শাখারিয়া এলাকার বাসিন্দা মো. ইব্রাহীম খলিফা (৫৫) ও মো. সাহেব খলিফা (৩৫)।
র্যাব সূত্রে জানা যায়, আমতলী থানার একটি হত্যা মামলায় তারা এজাহারভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তারা চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় আত্মগোপনে রয়েছেন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট উত্তর সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে ওই দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাবের যৌথ দল।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered