বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত এক সপ্তাহে নতুন করে ২৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ২৩০ জন ডেঙ্গু রোগী। রোগীর চাপ বাড়লেও হাসপাতালের অনেক রোগী মশারি ব্যবহার না করায় সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।
বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৬২ জন বরগুনা জেনারেল হাসপাতালে এবং ৭৬ জন পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ৫০টি নির্ধারিত শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছেন ৬৩ জন ডেঙ্গু রোগী। গত বুধবার (২১ অক্টোবর ২০২৬)- হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনে অনেক রোগীকে-ই মশারি ছাড়াই শয্যায় থাকতে দেখা যায়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীকে মশা কামড়ে পরে অন্য কাউকে কামড়ালে সংক্রমণ ছড়াতে পারে। তাই রোগীদের অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। এছাড়াও তিনি বলেন ঘরের আশপাশ পরিষ্কার রাখা এবং সচেতনতা বৃদ্ধি-ই পারে ডেঙ্গুকে প্রতিরোধ করতে। তার মতে, ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি মশারি ব্যবহার, মশার বংশবিস্তার রোধ এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।
দৈনিক শেষকথা Seshkatha News