ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

তালতলীতে লোহার সেতু ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ, ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার

  • প্রকাশের সময় : Sep 5, 2026 ইং
তালতলীতে লোহার সেতু ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ, ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার ছবির ক্যাপশন: তালতলীতে বগীরদোনা খালের লোহার সেতু ভেঙে পড়ায় ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় খাল পার হচ্ছেন স্থানীয়রা
ad728

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার বগীরদোনা খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ লোহার সেতুটি ভেঙে পড়ায় তালুকদার পাড়া ও বড়াইতলী এলাকার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে মৌরভী, পাওয়া পাড়া, তালুকদার পাড়া ও বড়াইতলীসহ আশপাশের এলাকার হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। প্রায় দুই যুগ আগে এলজিইডির অধীনে নির্মিত সেতুটি দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। সম্প্রতি সেটি পুরোপুরি ভেঙে যাওয়ায় কোনো বিকল্প সড়ক না থাকায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে খাল পার হতে হচ্ছে। এতে তালুকদার পাড়া মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি ও পড়াশোনা ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার জানিয়েছেন, ভেঙে যাওয়া সেতু অপসারণ ও নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে একটি কাঠের পুল নির্মাণের প্রাক্কলন তৈরির কাজ চলছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় চৌকি আদালত সক্রিয়করণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

পাথরঘাটায় চৌকি আদালত সক্রিয়করণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

ad300