তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে উপজেলা ছাত্রদলের কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ, আসবাবপত্র ও ছবি ভাঙচুর, নগদ অর্থ ও চেক চুরির অভিযোগ উঠেছে নসু মৃধা নামক এক ব্যক্তির বিরুদ্ধে! গত শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা। অভিযোগ অনুযায়ী, কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের ছবি ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে কার্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগও তুলেছেন দলীয় নেতারা। এ ঘটনায় উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতারা ক্ষোভ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে 'নসু মৃধা'- নামক এক ব্যক্তি স্থানীয়দের বসতবাড়ি, অফিস, কাউন্টার ও জমিজমা দখলের চেষ্টা চালিয়ে আসছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, চুরি ও ভাঙচুরের অভিযোগ যাচাই এবং জমির মালিকানা-সংক্রান্ত বিরোধ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তালতলীতে ছাত্রদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও চুরি: নেপথ্যে জমি দখলের চেষ্টা
- প্রকাশের সময় : Oct 17, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনার তালতলীতে ছাত্রদলের ভাঙচুরকৃত কার্যালয় ও সামনে স্থানীয় দলীয় নেতাকর্মীদের ভিড়।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News