‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

পাথরঘাটায় জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

  • প্রকাশের সময় : Oct 17, 2026 ইং
পাথরঘাটায় জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ ছবির ক্যাপশন: বরগুনার পাথরঘাটায় জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল।
ad728

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানের ওপর হামলা এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

গত শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে হামলার নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বাড়ি ফেরার পথে পাথরঘাটার কেরামতপুর বাজারের কাছে কিরণপুর সড়কে কয়েকজন মুখোশধারীদের হামলায় গুরুতর আহত হন শামীম আহসান। হামলায় তাঁর দুই হাত ও ডান পা ভেঙে গেছে বলে দাবি করা হয়। এ ছাড়া নাচনাপাড়া ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি নাসির উদ্দিন মুন্সির দোকান ভাঙচুর এবং অন্যান্য এলাকায় বিরোধ ও সহিংসতার অভিযোগও তুলে ধরা হয়! সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে স্বাক্ষর করেন জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির মাওলানা মুহিবুল্লাহ হারুন। এদিকে, শামীম আহসানের ওপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বরগুনা সদর রোডে মিজান টাওয়ারের সামনে প্রতিবাদী বিক্ষোভ করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তাঁরা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং পাথরঘাটাসহ বরগুনার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। 

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বামনায় অগ্নিকাণ্ডে মুদি দোকান পুড়ে ছাই, ক্ষতির দাবি ২ লাখ টা

বামনায় অগ্নিকাণ্ডে মুদি দোকান পুড়ে ছাই, ক্ষতির দাবি ২ লাখ টা

ad300