মানবতার সেবায় রাইট টক বাংলাদেশ
বরগুনা জেলা প্রতিনিধি: মানবিক উদ্যোগের অংশ হিসেবে অসহায়, দুস্থ ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রাইট টক বাংলাদেশ, বরগুনা জেলা শাখা। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে বরগুনা সদর হাসপাতাল ও সদর ঘাট মসজিদ-সংলগ্ন এলাকায় অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। রাইট টক বাংলাদেশের বরগুনা জেলা শাখার সভাপতি মেসবাহ উদ্দীন ও সাধারণ সম্পাদক এইচ এম হেলালের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় সংগঠনের সদস্য মো. রাহাতুল ইসলাম, মো. সিফাত আবদুল্লাহ, মো. কামরুজ্জামান রায়হান, মো. নবীন, সৌরভ শীল, রাকিব হোসেন, জিৎ সরকার, জয় মালাকার ও আব্দুল্লাহ আল সাঈদসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং মানবকল্যাণে কাজ করাই তাঁদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মানবতার পাশে, মানুষের কল্যাণে—এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে রাইট টক বাংলাদেশ।
দৈনিক শেষকথা Seshkatha News