বামনা জেলা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় বিশেষ অভিযানে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মামুন দফাদার (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বামনা সদর ইউনিয়নের নিজ আমতলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মালেক দফাদারের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ৫টি মাদক মামলা ও একটি মারামারির মামলাসহ মোট ৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে। বামনা থানা সূত্রে জানা যায়, গত ২১ জুলাই ঢুষখালী গ্রামে ইয়াবা কেনাবেচার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও মামুন দফাদার কৌশলে পালিয়ে যান। পরে অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খানের নেতৃত্বে এসআই মো. শহীদুল ইসলাম, এএসআই মো. আমির হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
বরগুনার বামনায় ৬ মামলার পলাতক আসামি মামুন গ্রেপ্তার
- প্রকাশের সময় : Aug 1, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনার বামনায় ৬ মামলার পলাতক আসামি মামুন গ্রেপ্তার
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News