ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনার বাওয়ালকর–উত্তর কুমরাখালী সড়ক: জনদুর্ভোগ

  • প্রকাশের সময় : Aug 16, 2026 ইং
বরগুনার বাওয়ালকর–উত্তর কুমরাখালী সড়ক: জনদুর্ভোগ ছবির ক্যাপশন: বরগুনার বাওয়ালকর–উত্তর কুমরাখালী সড়ক: জনদুর্ভোগ #দৈনিক_শেষকথা #বরগুনা_খবর #Daily_Seshkatha_Barguna_News
ad728
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের বাওয়ালকর ইউজেডআর থেকে উত্তর কুমরাখালী জিপিএস হয়ে বারেক বিশ্বাস বাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কটির আইডি নম্বর ৫০৪২৮৫৩০৮।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষায় গর্তে পানি ও কাদা জমে যানবাহন ও পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়ে। এতে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নেওয়াসহ দৈনন্দিন যোগাযোগে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, সড়কটির বেহাল অবস্থার কারণে বিভিন্ন সময় দুর্ঘটনাও ঘটেছে। মাহাতাব মোল্লা নামে একজনের মৃত্যুর কথাও তারা উল্লেখ করেন। দীর্ঘদিন ধরে সংবাদ প্রকাশ, মানববন্ধন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশ্বাসের পরও দৃশ্যমান সংস্কারকাজ শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছে।

স্থানীয়রা জানান, এলজিইডির কর্মকর্তারা সড়কটি পরিদর্শন করে এটিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করলেও এখনো সংস্কারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। দ্রুত সড়কটির অনুমোদন ও সংস্কারকাজ শুরু করে দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
আমতলীতে ৫০০ টাকার বিরোধে হত্যা মামলার চার আসামি গ্রেপ্তার

আমতলীতে ৫০০ টাকার বিরোধে হত্যা মামলার চার আসামি গ্রেপ্তার

ad300