বরগুনা প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের "হেলিকপ্টারে পালাবেন নাকি পদত্যাগ করবেন" এমন কুরুচিপূর্ণ ও উসকানিমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বরগুনার জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান।
গত সোমবার বরগুনায় আয়োজিত এক জরুরি প্রতিবাদ সভায় জেলা তাঁতী দলের পক্ষ থেকে রফিকুল ইসলাম বলেন, "তারেক রহমান জনগণের ম্যান্ডেট নিয়ে দেশের ইতিবাচক রাজনীতি পরিচালনা করছেন। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অবান্তর ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া হচ্ছে।" নেতৃবৃন্দ অবিলম্বে এই কুরুচিপূর্ণ মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান, অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন --
দৈনিক শেষকথা Seshkatha News