ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণে সংলাপ

  • প্রকাশের সময় : Jun 30, 2026 ইং
পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণে সংলাপ ছবির ক্যাপশন: পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণে সংলাপ
ad728
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: দুর্যোগকালে আশ্রয়কেন্দ্র দ্রুত চালু এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ক অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে পাথরঘাটা উপজেলা পরিষদের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল। বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএসের বাস্তবায়নে এবং একশনএইডের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসএসের পরিচালক (ফিল্ড অপারেশন) জহিরুল ইসলাম।

সংলাপে দুর্যোগ ঝুঁকি হ্রাস, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় আশ্রয়কেন্দ্র দ্রুত চালু করা, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম আরও সক্রিয় করা, যুব ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা এবং নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও কমিউনিটির সমন্বিত উদ্যোগ জোরদারের ওপরও জোর দেন বক্তারা। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল হায়দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিনাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রতিনিধি ফাতিমা ইয়াসমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সক্রিয় ভূমিকা মানুষের জানমাল রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নিয়মিত মহড়া, সচেতনতামূলক কার্যক্রম এবং সংশ্লিষ্ট সব পক্ষের কার্যকর সমন্বয়ের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা সম্ভব।

সংলাপে অংশগ্রহণকারীরা দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং করণীয় নিয়ে মতবিনিময় করেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ ও কার্যকর আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ: অভিযুক্ত পলাতক, সহায়তাকার

বরগুনায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ: অভিযুক্ত পলাতক, সহায়তাকার

ad300