বামনা প্রতিনিধি: বরগুনার বামনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে নজরুল বর্ষের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নিকহাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি মো. ফারুক হোসেন খান, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা, বেগম ফাইজুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বামনায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- প্রকাশের সময় : Aug 31, 2026 ইং
ছবির ক্যাপশন: বামনায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News