ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনা সদর হাসপাতালের লিফটে আটকা পড়ে আতঙ্কিত রোগী ও তাদের স্বজনরা!

  • প্রকাশের সময় : Jul 11, 2026 ইং
বরগুনা সদর হাসপাতালের লিফটে আটকা পড়ে আতঙ্কিত রোগী ও তাদের স্বজনরা! ছবির ক্যাপশন: বরগুনা সদর হাসপাতালের লিফটে আটকা পড়ে আতঙ্কিত রোগী ও তাদের স্বজনরা!
ad728
বরগুনা প্রতিনিধি | অ্যাড. সোহেল: বরগুনা সদর হাসপাতালের লিফটে আটকা পড়ে দীর্ঘ সময় চরম আতঙ্কের শিকার হয়েছেন রোগী ও স্বজনরা। গত ১০ জুলাই, শুক্রবার দুপুর আড়াইটার দিকে হাসপাতালের দক্ষিণ পাশের লিফটে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে লিফটটি মাঝপথে আটকে গেলে ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে লিফটটি চলাকালীন হঠাৎ বিদ্যুৎ চলে গেলে এটি মাঝপথে আটকে যায়। মুহূর্তের মধ্যে লিফটের ভেতরের অংশ পুরোপুরি অন্ধকার হয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। এ সময় লিফটের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ার উপক্রম হয়। ঘটনার বর্ণনায় আল হাদী জামান নামে এক ভুক্তভোগী জানান, "লিফটে আটকা পড়ার পর সবাই ভয়ে চিৎকার করছিল। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে আমি দ্রুত জরুরি নম্বরে যোগাযোগের চেষ্টা করি। এর মধ্যেই বিদ্যুৎ ফিরে আসলে লিফটের ভেতরের গেটটি খুললেও বাইরের গেটটি আটকে ছিল। এতে নতুন করে আতঙ্ক দেখা দেয়। তবে কিছুক্ষণের মধ্যেই কারিগরি সহায়তায় বাইরের গেটটি খোলা হয় এবং আমরা দ্রুত বেরিয়ে আসি।" আল হাদী আরও জানান, জরুরি নম্বরে কল করার পর সজীব নামের এক ব্যক্তি কলটি রিসিভ করেন। ঘটনার সাত-আট মিনিট পর তিনি পুনরায় কল ব্যাক করে জানতে চান ভেতরে কেউ আটকা আছে কি না। তখন তারা নিশ্চিত করেন যে সবাই নিরাপদে বেরিয়ে এসেছেন।
হাসপাতালের মতো জরুরি সেবাকেন্দ্রে এমন যান্ত্রিক ত্রুটি ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এ ধরণের জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং নিয়মিত লিফট পরীক্ষা করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সাধারণ মানুষ বলছেন, জরুরি সেবা নিতে আসা রোগীদের নিরাপত্তা রক্ষায় হাসপাতালের লিফট ব্যবস্থা আরও আধুনিক ও ত্রুটিমুক্ত করা জরুরি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেতাগীতে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা:

বেতাগীতে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা:

ad300