‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধবিরোধী কমিউনিটি পুলিশিং সভা বামনায় পৃথক অভিযান: ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭ বরগুনায় ছয় দিনে ৫২৯ অভিযান: ২১৩ কিশোর-কিশোরী আটক, ২৬ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে রাজস্ব বাজেটের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বামনা থেকে বিদায় নিলেন মানবিক ইউএনও মোসাঃ নিকহাত আরা বরগুনার সাবেক এমপি শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি বেতাগী হাইস্কুলে ফাঁকি দেওয়ার চেষ্টা: রাস্তায় স্কুল ব্যাগ, দুর্ঘটনার শঙ্কা আমতলীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু বামনার ডৌয়াতলায় ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! বেতাগীতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আমতলীতে ইয়াবা বিক্রি ও পৃষ্ঠপোষকতার অভিযোগে চম্পা বেগমসহ গ্রেপ্তার ৪ বরগুনা শিক্ষা প্রকৌশল অফিসের ঠিকাদারি কাজ বণ্টনে জিয়া সিন্ডিকেট! সবুজ পাথরঘাটা গড়তে জেলা প্রশাসকের চারা বিতরণ, ফুটবল টুর্নামেন্ট ও স্বাস্থ্যসামগ্রী প্রদান পাথরঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত: বরগুনায় ৪০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার! বামনায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান, এক দিনে গ্রেপ্তার ২৫ জন বিলেতে বাংলা ভাষা বিস্তারে এম এ রহিমের অবদান, একুশে পদকের প্রত্যাশা

বরগুনায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ‘রেসকোস্ট’ প্রকল্পের সূচনা

  • প্রকাশের সময় : Oct 28, 2026 ইং
বরগুনায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ‘রেসকোস্ট’ প্রকল্পের সূচনা ছবির ক্যাপশন: বরগুনায় জলবায়ু সহনশীলতা জোরদারে ‘রেসকোস্ট’ প্রকল্প চালু
ad728

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা ও টেকসই জীবনজীবিকার প্রসারে ‘রেসকোস্ট’ প্রকল্প চালু করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের আওতায় ছয়টি জলবায়ু-সহনশীল গ্রামের ১ হাজার ৮১৫টি ঝুঁকিপূর্ণ উপকূলীয় পরিবারকে সহায়তা দেওয়া হবে। সম্প্রতি বরগুনা সদর উপজেলায় প্রকল্পের সূচনা কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, কৃষক ও কমিউনিটির অংশীজনরা অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। এতে সভাপতিত্ব করেন রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) পরিচালক মো. আনামুল হক।কর্মশালায় জানানো হয়, প্রকল্পটির মূল লক্ষ্য জলবায়ু-সহনশীল কৃষি, টেকসই মৎস্য ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, কমিউনিটিভিত্তিক দুর্যোগ মোকাবিলা সক্ষমতা, যুব নেতৃত্ব, লিঙ্গসমতা ও সামাজিক অন্তর্ভুক্তি জোরদার করা। বিশেষ গুরুত্ব দেওয়া হবে ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণী ও যুবকদের অংশগ্রহণে। প্রধান অতিথি বরগুনা সদর উপজেলার ইউএনও মোঃ শাহ আজিজ মো. শাহ আজিজ বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন অংশীদার ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ প্রকল্প বরগুনায় টেকসই জীবিকা ও পরিবেশ সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার সুযোগ তৈরি করবে। কর্মশালায় প্রকল্পের পরিকল্পিত কার্যক্রম, বাস্তবায়ন পদ্ধতি, সম্ভাব্য ঝুঁকি ও তা প্রশমনের উপায় নিয়ে আলোচনা হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংশ্লিষ্ট সরকারি বিভাগ ও স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে কাজ করবে। প্রকল্পটির মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং নারী ও যুবকদের নেতৃত্ব বিকাশের মাধ্যমে আরও স্থিতিস্থাপক ও পরিবেশবান্ধব সম্প্রদায় গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় নিষিদ্ধ লীগের শোক রেলির পর পৃথক অভিযানে আ.লীগ ও স

পাথরঘাটায় নিষিদ্ধ লীগের শোক রেলির পর পৃথক অভিযানে আ.লীগ ও স

ad300