বরগুনা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী যুব সংগঠন জাতীয় যুবশক্তির বরগুনা জেলা শাখার ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে কেন্দ্রীয় কমিটির বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সৈয়দ নাঈমকে আহ্বায়ক, মীর নিলয়কে সদস্য সচিব এবং এম. শাহাদাৎ হোসেনকে মুখ্য সংগঠক করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের সুপারিশক্রমে গঠিত এ কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটির প্রস্তাব কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির নেতারা জানান, জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, দক্ষ যুব নেতৃত্ব তৈরি এবং জনস্বার্থে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনায় তারা কাজ করবেন। কমিটি গঠনের মাধ্যমে বরগুনায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতারা।
বরগুনায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা
- প্রকাশের সময় : Aug 8, 2026 ইং
ছবির ক্যাপশন: National Youth Power Convening Committee announced in Barguna #দৈনিক_শেষকথা #বরগুনা_খবর #Daily_Seshkatha_Barguna #Barguna_News24
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News