বরগুনা প্রতিনিধি: বরগুনায় নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি, অসংলগ্ন আচরণ ও শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপরাধে মো. রুবেল খান (৩২) নামক এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
গত ২৯ আগস্ট ২০২৬- রাতে বরগুনা থানাধীন ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোলবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে রুবেল খানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা (০.৫ গ্রাম) ও ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ হাজার ৭০০ টাকা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা মামলায় রুবেল খানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বরগুনার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।
দৈনিক শেষকথা Seshkatha News