ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় ১০০ ট্রলারে সমুদ্রগামী জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতরণ

  • প্রকাশের সময় : Apr 9, 2026 ইং
পাথরঘাটায় ১০০ ট্রলারে সমুদ্রগামী জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতরণ ছবির ক্যাপশন: পাথরঘাটায় ১০০ ট্রলারে সমুদ্রগামী জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতরণ
ad728
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় গভীর সমুদ্র ও নদ-নদীতে মাছ শিকারে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে ১০০টি ট্রলারে জীবন রক্ষাকারী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস’র সহযোগিতায় ফিসনেট প্রকল্পের আওতায় এসব সরঞ্জাম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক। বিশেষ অতিথি ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ছগীর আলম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসএমই এবং উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন।

প্রকল্প ব্যবস্থাপক সুবোধ কুমার বিশ্বাস জানান, উপকূলের জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করেন। কিন্তু অনেক ট্রলারে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম না থাকায় ঝড়-জলোচ্ছ্বাসে প্রায়ই দুর্ঘটনা, নিখোঁজ বা মৃত্যুর ঘটনা ঘটে। সে বিষয়টি বিবেচনায় রেখে পাথরঘাটার ১০০টি ট্রলারের জন্য প্রায় এক হাজার জেলেকে লাইফ জ্যাকেট, লাইফ বয়া, রেইনকোট, গামবুট, টুলবক্স, ফার্স্ট এইড বক্স, রেডিও, পাওয়ার ব্যাংকসহ মোট ১৪ ধরনের জীবন রক্ষাকারী সরঞ্জাম প্রদান করা হয়েছে।

উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, সমুদ্রগামী জীবন রক্ষাকারী সরঞ্জামগুলো সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার করতে হবে। নিজেদের নিরাপত্তা এবং পরিবারের কথা চিন্তা করে এসব সরঞ্জাম ব্যবহারের জন্য জেলেদের প্রতি আহ্বান জানান তিনি।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, জীবনের ঝুঁকি নিয়েই জেলেরা সাগরে মাছ ধরতে যান। দুর্যোগের সময় নানা দুর্ঘটনার মুখে পড়তে হয় তাদের। ট্রলারে লাইফ জ্যাকেট ও লাইফ বয়া থাকলে অনেক জেলের জীবন রক্ষা পাওয়া সম্ভব। তাই সমুদ্রগামী ট্রলারে এসব জীবন রক্ষাকারী সরঞ্জাম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেতাগীর ঝোপখালীতে বিষখালী নদীর তীরে বেড়িবাঁধে ভাঙন: দুর্ভোগ

বেতাগীর ঝোপখালীতে বিষখালী নদীর তীরে বেড়িবাঁধে ভাঙন: দুর্ভোগ

ad300