ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনায় ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি

  • প্রকাশের সময় : Aug 3, 2026 ইং
বরগুনায় ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি ছবির ক্যাপশন: বরগুনায় ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি
ad728
সাইফ সোহেল, বরগুনা প্রতিনিধি: চাহিদার তুলনায় অপ্রতুল বিদ্যুৎ বরাদ্দ, ঘন ঘন লোডশেডিং এবং নিম্নমানের গ্রাহকসেবার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল, বিদ্যুৎ অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি। গত সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা হাজারো নারী-পুরুষ অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওজোপাডিকো (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি)-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘেরাও কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল এবং পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’-এর সদস্যসচিব মুশফিক আরিফসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা অভিযোগ করেন, বরগুনা জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় ৩০ মেগাওয়াট হলেও জাতীয় গ্রিড থেকে সর্বোচ্চ ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে এবং দিন-রাত দীর্ঘ সময় ধরে লোডশেডিং করতে হচ্ছে। তারা উপকূলীয় এই জেলার প্রতি বিদ্যুৎ বরাদ্দে বৈষম্য দূর করে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। ঘেরাও কর্মসূচি শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল সরকার প্রধান বরাবর স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপির অনুলিপি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে, জেলা প্রশাসক এবং ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর কাছে পাঠানো হয়। স্মারকলিপিতে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ভোল্টেজ সমস্যার স্থায়ী সমাধান, জরাজীর্ণ বিদ্যুৎ লাইন ও ট্রান্সফরমার সংস্কার, অযৌক্তিক চার্জ বাতিল এবং উপকূলীয় জেলা হিসেবে বরগুনার বিদ্যুৎ অবকাঠামোকে দুর্যোগ-সহনশীল করে গড়ে তোলার দাবি জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে বাসাবাড়ির ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটারসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং হাসপাতাল ও ইন্টারনেটনির্ভর বিভিন্ন সেবাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। কর্মসূচি থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে বরগুনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না হলে বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেওয়াসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
স্বাস্থ্যসেবায় বরগুনার জেলা প্রশাসকের মন্ত্রিসভায় পেশ করা

স্বাস্থ্যসেবায় বরগুনার জেলা প্রশাসকের মন্ত্রিসভায় পেশ করা

ad300