‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঘূর্ণিঝড় অর্ণব: পায়রাসহ চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত বরগুনায় ২২ পিস ইয়াবাসহ মো. খোকন হাওলাদার নামের এক ব্যক্তি গ্রেপ্তার বরগুনায় চার কেজি গাঁজাসহ হিরু হাওলাদার নামের এক যুবক গ্রেপ্তার বরগুনাসহ ছয় জেলায় সার ডিলার নিয়োগের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশনা বরগুনার নলটোনা ইউনিয়নকে ঘিরে সফিকুজ্জামান মাহফুজের মতবিনিময় সভা বিশাল জনসভায় রূপ নিল বরগুনায় ১৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার বরগুনায় দোকানে নকল ডিম বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের বরগুনায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর মো. ইয়াকুব হোসাইন, পুরস্কৃত আরও ৬ পুলিশ কর্মকর্তা অপরাধ দমন ও মাদক উদ্ধারে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ বরগুনার পুলিশ সুপারের ঢাকায় কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে বরগুনার পাথরঘাটার হাজতির মৃত্যু বেতাগীতে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বিধবা কাজল বেগম বরগুনায় নিহত মোটরসাইকেল চালক নজরুলের পরিবারকে আর্থিক অনুদান প্রদান আমতলীতে মাদকবিরোধী সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত তালতলীতে মুরগির খামার থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার: আটক ১ জলবায়ু পরিবর্তনে করুণা নয়, ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে: চিফ হুইপ বরগুনায় জেলা রাজস্ব বিষয়ক কমিটিসমূহের সভা অনুষ্ঠিত ইতালি পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বরগুনায় জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

বরগুনায় অস্তিত্ব সংকটে রাখাইন সম্প্রদায় কমছে বসতি, হারাচ্ছে মাতৃভাষা ও ঐতিহ্য

  • প্রকাশের সময় : Aug 11, 2026 ইং
বরগুনায় অস্তিত্ব সংকটে রাখাইন সম্প্রদায় কমছে বসতি, হারাচ্ছে মাতৃভাষা ও ঐতিহ্য ছবির ক্যাপশন: #দৈনিক_শেষকথা #বরগুনা_খবর #Daily_Seshkatha_Barguna_News Rakhine community in Barguna facing existential crisis, shrinking population
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: সমুদ্র, নদী-খাল আর সবুজে ঘেরা বরগুনার উপকূলে দুই শতাব্দীরও বেশি সময় ধরে বসবাস করছে রাখাইন সম্প্রদায়। নিজেদের ভাষা, ধর্ম, পোশাক, তাঁতশিল্প ও উৎসবের মাধ্যমে তারা উপকূলীয় জনপদের সাংস্কৃতিক বৈচিত্র্যে স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছে। তবে সময়ের সঙ্গে কমছে তাদের বসতি ও জনসংখ্যা, বদলে যাচ্ছে পেশা; নতুন প্রজন্মের মধ্যেও কমছে মাতৃভাষার ব্যবহার। বরগুনার তালতলী ও সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে এখনো রাখাইন পল্লী রয়েছে। কৃষি, তাঁত, কুটিরশিল্প ও পশুপালন ঐতিহ্যগতভাবে তাদের জীবিকার অংশ। বৌদ্ধ ধর্মীয় আচার, জলক্রীড়া, ফানুস ওড়ানো, নৃত্য ও লোকজ উৎসব তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী, একসময় পটুয়াখালী ও বরগুনা অঞ্চলে বিপুলসংখ্যক রাখাইন বসবাস করলেও বর্তমানে সেই সংখ্যা অনেক কমেছে। ২০২৪ সালের একটি গবেষণায় পটুয়াখালী ও বরগুনায় রাখাইন জনসংখ্যা ২ হাজার ২৭১ জন উল্লেখ করা হয়েছে। অন্যদিকে তালতলী উপজেলা প্রশাসনের তথ্যে ১৩টি রাখাইন পাড়ায় প্রায় ৩ হাজার মানুষের বসবাসের কথা বলা হয়েছে। তথ্যের এই পার্থক্য থেকেই হালনাগাদ ও নির্ভুল জনশুমারির প্রয়োজনীয়তা স্পষ্ট হয়। রাখাইনদের ঐতিহ্যবাহী তাঁতশিল্পও সংকটে। কাঁচামালের মূল্য বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও বাজার সংকটে অনেক পরিবার এ পেশা ছেড়ে অন্য কাজে যাচ্ছে। একই সঙ্গে বাংলা মাধ্যমে শিক্ষা, কর্মসংস্থানের জন্য পল্লীর বাইরে চলে যাওয়া এবং আধুনিক জীবনযাত্রার প্রভাবে তরুণদের মধ্যে রাখাইন ভাষার ব্যবহার কমছে।

ভূমি হারানো, নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বসতি সংকোচনও তাদের অস্তিত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ষাটোর্ধ্ব চিনোমেন রাখাইনের আশঙ্কা, মানুষ থাকলেও একদিন হয়তো তাদের ভাষা ও সংস্কৃতি হারিয়ে যেতে পারে। তবে সংকটের মধ্যেও ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চলছে। তালতলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাখাইন পরিবারকে হ্যান্ডলুম, সেলাই মেশিন, বাইসাইকেলসহ বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে। ছাতনপাড়ায় ‘ভাষা ও সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র’ প্রতিষ্ঠার পরিকল্পনাও নেওয়া হয়েছে। পাশাপাশি বৌদ্ধবিহার ও শ্মশানঘাট সংস্কারেও বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, বিচ্ছিন্ন সহায়তার পাশাপাশি প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। ভূমি ও বসতির নিরাপত্তা, মাতৃভাষায় শিক্ষার সুযোগ, তাঁত ও হস্তশিল্পের বাজার সম্প্রসারণ, তরুণদের কর্মসংস্থান এবং ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা সংরক্ষণ করা গেলে উপকূলের এই প্রাচীন জনগোষ্ঠীর ঐতিহ্য টিকিয়ে রাখা সম্ভব।

রাখাইনরা শুধু একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, তারা বরগুনার উপকূলীয় ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত অংশ। তাদের ভাষা, তাঁত ও সংস্কৃতি টিকিয়ে রাখা মানে সংরক্ষণ করা বাংলাদেশের বহুত্ববাদী সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
প্লাস্টিকদূষণে হুমকির মুখে বরগুনার নদী ও মৎস্যসম্পদ

প্লাস্টিকদূষণে হুমকির মুখে বরগুনার নদী ও মৎস্যসম্পদ

ad300