‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! বেতাগীতে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন জেলা স্বেচ্ছাসেবকদল নেতা বরগুনায় মরহুম তারিকুজ্জামান টিটু মিনি-বার নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আমতলীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক ১১ বামনায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক তিনজন! বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ ‘গুরু’ ওরফে সোহেল খান গ্রেপ্তার! মিঠামইনে বিএনপি নেতা হত্যা: হাত কাটার জন্য ভাড়া করা হয় বরগুনার হেলালকে! আমতলীতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বামনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: গ্রেপ্তার ১ বরগুনায় তীব্র সার সংকট: বিপাকে পড়েছেন কৃষকেরা পাথরঘাটায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২১, জব্দ ৯ মোটরসাইকেল বরগুনায় ৭২ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙনের ঝুঁকিতে: আতঙ্কে লাখো মানুষ আমতলীতে মাদ্রাসার স্টল দখলের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে বরগুনায় কিশোর আবিদকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ: জড়িতদের গ্রেপ্তারের দাবি বরগুনার ঢলুয়ায় দুর্যোগ প্রস্তুতিতে জাগোনারীর সচেতনতামূলক সভা বামনায় বিষখালী নদীর চর থেকে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ!

আমতলীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক ১১

  • প্রকাশের সময় : Oct 23, 2026 ইং
আমতলীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক ১১ ছবির ক্যাপশন: আমতলীতে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক ১১
ad728

মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি: বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা'র কঠোর নির্দেশনার পর মাঠে নেমেছে আমতলী থানা পুলিশ। কিশোর গ্যাং ও মাদক নির্মূলে উপজেলাজুড়ে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ১১ জনকে আটক করা হয়েছে।

গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত আমতলী পৌর শহরের বটতলা, গরু বাজার ও লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ১১ জনের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক, যাদের বয়স ১৮ বছরের নিচে। বাকি ৭ জনের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তাদেরকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ১৬ অক্টোবর পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি। সভায় জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই সভায় চিফ হুইপ বরগুনার প্রতিটি উপজেলাকে চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাং মুক্ত করতে পুলিশ সুপারকে কঠোর নির্দেশনা দেন। এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, "জেলা পুলিশ সুপার মহোদয় আমতলীকে চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাং মুক্ত দেখতে চান। এ বিষয়ে আগামী দুই মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা রয়েছে। তারই অংশ হিসেবে আজ অভিযান চালিয়ে ১১ জনকে থানা হেফাজতে আনা হয়েছে। যাচাই বাছাই শেষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।"

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে

আমতলীতে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে

ad300