ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

আমতলীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ৫৯

  • প্রকাশের সময় : Apr 8, 2026 ইং
আমতলীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ৫৯ ছবির ক্যাপশন: আমতলীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ৫৯
ad728

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৫৯ জন রোগী। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক মানুষের সংখ্যাই বেশি। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন ডায়রিয়া ওয়ার্ডের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত ৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে হাসপাতালে ২৩ জন রোগী ভর্তি রয়েছেন।

৬ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেককে বাধ্য হয়ে হাসপাতালের বারান্দায় শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগী ও স্বজনদের দুর্ভোগ বেড়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বেডের অভাবে অনেক রোগী বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের আড়াই বছরের শিশু তানহা ইসলাম পাতলা পায়খানা ও বমি নিয়ে সোমবার হাসপাতালে ভর্তি হয়েছে। তার মা তামান্না বেগম জানান, হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দায় শুয়ে মেয়ের চিকিৎসা চলছে। বারান্দায় ফ্যান না থাকায় গরমে কষ্ট আরও বেড়েছে।

একইভাবে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন চাওড়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের তিন বছরের শিশু জাওয়াদুল ইসলাম এবং হলদিয়া ইউনিয়নের কুলাইচর গ্রামের ষাটোর্ধ্ব কহিনূর বেগম। কহিনূর বেগম জানান, সোমবার সকাল থেকে তার বমি ও পাতলা পায়খানা শুরু হয়। বাড়িতে স্যালাইন খেয়ে সুস্থ হওয়ার চেষ্টা করলেও অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন।

কয়েকজন পল্লিচিকিৎসক ও ইউপি সদস্য জানান, উপজেলার বিভিন্ন গ্রামে ডায়রিয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেক আক্রান্ত ব্যক্তি হাসপাতালে না গিয়ে গ্রামীণ চিকিৎসকদের কাছেই চিকিৎসা নিচ্ছেন। গুলিশাখালী ইউনিয়নের ইউপি সদস্য ফারুক আকন বলেন, প্রায় ঘরে ঘরেই এখন ডায়রিয়ায় আক্রান্ত রোগীর খবর পাওয়া যাচ্ছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. হুমায়ুন ইসলাম সুমন বলেন, বিশুদ্ধ পানির অভাব এবং তীব্র গরমে তরমুজসহ বিভিন্ন খাবার খাওয়ার কারণে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার জানান, গত এক সপ্তাহ ধরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় পানিবাহিত রোগ ডায়রিয়ার সংক্রমণও বাড়ছে। তিনি বলেন, হাসপাতালে শয্যার সংকট থাকায় অনেক রোগীকে বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। তবে চিকিৎসক ও নার্সদের আপ্রাণ চেষ্টায় রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। হাসপাতালে প্রয়োজনীয় খাবার ও আইভি স্যালাইনের পর্যাপ্ত মজুত রয়েছে বলেও তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় মাদকবিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠ

বরগুনায় মাদকবিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠ

ad300