ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে অভিযোগের জবাবে হেপির সংবাদ সম্মেলন, পাল্টাপাল্টি অভিযোগ ও মানববন্ধন!

  • প্রকাশের সময় : Jul 18, 2026 ইং
আমতলীতে অভিযোগের জবাবে হেপির সংবাদ সম্মেলন, পাল্টাপাল্টি অভিযোগ ও মানববন্ধন! ছবির ক্যাপশন: আমতলীতে অভিযোগের জবাবে হেপির সংবাদ সম্মেলন, পাল্টাপাল্টি অভিযোগ ও মানববন্ধন!
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধ, হামলা, মামলা ও মানববন্ধনকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এক পক্ষ মানববন্ধন করে স্বঘোষিত মহিলা বিএনপি নেত্রী মাহমুদা আক্তার হেপী ও চাওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. জুয়েল হাওলাদারের গ্রেপ্তার দাবি জানিয়েছে। অন্যদিকে, অভিযুক্তরা সংবাদ সম্মেলন করে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

উল্লেখ্য, গত ৫ জুলাই বিকেলে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের তালুকদার বাজারে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, মাহমুদা আক্তার হেপী ও তার চাচা মো. জুয়েল হাওলাদারের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র গড়ে উঠে এলাকায় জমি দখল, সালিশ বাণিজ্য, সুদের কারবার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার দেলোয়ার হাওলাদারের জমি দখলের চেষ্টা করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দেলোয়ার হাওলাদার, কোমেলা বিবি ও সোহেল হাওলাদার আহত হন। আহতদের হাসপাতালে গিয়েও বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ ঘটনায় রিনা বেগম বাদী হয়ে জুয়েল হাওলাদার, মাহমুদা আক্তার হেপীসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও জমি দখলের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর দেলোয়ার হাওলাদারের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগও তোলা হয়।

ওই দিনের মানববন্ধনে আরও দাবি করা হয়, মাহমুদা আক্তার হেপী অতীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেকে মহিলা বিএনপির নেত্রী হিসেবে পরিচয় দিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েন। এছাড়াও এ বিষয়ে আমতলী উপজেলা মহিলা বিএনপির সভানেত্রী মীরা খান বলেন, মাহমুদা আক্তার হেপী মহিলা বিএনপির কোনো পদে নেই। তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় দল নেবে না।

তবে এসব অভিযোগ অস্বীকার করে গত ১৬ জুলাই আমতলীর নুরজাহান ক্লাবে সংবাদ সম্মেলন করেন মো. জুয়েল হাওলাদার, আলতাফ হাওলাদার, অভিযুক্ত মাহমুদা আক্তার হেপী ও তাদের পরিবারের সদস্যরা। লিখিত বক্তব্যে তারা দাবি করেন, ফকু হাওলাদার, দেলোয়ার হাওলাদার ও শাহ আলম হাওলাদার পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন এবং বিভিন্ন গণমাধ্যমে ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য দিয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন। সংবাদ সম্মেলনে মো. জুয়েল হাওলাদার বলেন, তাদের সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা মামলা ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের বিরুদ্ধে জুয়া, মাদক, জবরদখল ও চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান। কথিত বিএনপি নেত্রী মাহমুদা আক্তার হেপী বলেন, তার বিরুদ্ধে পরিচালিত প্রচারণা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যেই এসব করা হচ্ছে। তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, একটি ঘটনায় মামলা হয়েছে এবং তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া সংবাদ সম্মেলনের বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জেনেছেন এবং দুই পক্ষের মামলার তদন্ত চলমান রয়েছে।

এদিকে, মাহমুদা আক্তার হেপীর বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে প্রথম পক্ষের অভিযোগ। অন্যদিকে, সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সব অভিযোগ অস্বীকার করেছেন।

বর্তমানে ঘটনাটি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা ও অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে আশা করা যায়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনে এমপি হতে বরিশালে বিএনপির ৩৫ নেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে বরিশালে বিএনপির ৩৫ নেত্রী

ad300